মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেছেন ফরিদপুরেরসমাজসেবক ও চিত্র শিল্পী এবং নিউজ অব বাংলাদেশ ডট কমের সম্পাদক মাহবুবুল হাসান পিংকু।সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার পেলেন তিনি।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা ও মেডেল প্রদান অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়।

মাদার তেরেসা রিসার্চ সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এন এ করিম বিদ্যু চৌধুরী।

মাহবুবুল হাসান পিংকু ফরিদপুর জেলার সদরের গোয়ালচামট-এ ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তার ‍বাবা মরহুম আবুল বাশার ভূঁইয়া।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ