গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমবি