গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা বাজার এলাকায় বাসের চাপায় আব্দুল খালেক কাজী (৮৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেকের বাড়ি ওই একই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে হেঁটে বাজারে চা পান করতে যাচ্ছিলেন আব্দুল খালেক। এ সময় ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
এমই





