ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বাবুগ্রাম এলাকা থেকে একটি পাইপগান ও ২৩ টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঐ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের বাবুগ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৩টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করেছে র্যাব-২ এর সদস্যরা।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





