ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ভুলতা এলাকায় গ্লোরি নামে একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন ও পরিবহন শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসের পেছনের অন্তত আটটি সিট পুড়ে যায়। এদিকে, আগুন দেয়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী ও চালক-হেলপার নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, আগুন দেয়ার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
কেএইচ





