পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন গঙ্গামতি সংরক্ষিত বন এলাকা থেকে অজ্ঞাত এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে মহিপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গঙ্গামতি সংরক্ষিত বন এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে। আনুমানিক ২৭-২৮ বছরের ওই নারীর গর্ভের মৃত সন্তানের মাথা ও হাত বের হয়ে পাশে পড়ে ছিল। ধারণা করা যায়, অবৈধ গর্ভধারণের কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে। এরপর লাশ সমুদ্রে ফেলে দেওয়া হলে জোয়ারের পানিতে ভেসে এসে তা চরে আটকে যায়।
ওসি আরও বলেন, লাশ দেখে অনুমান করা যাচ্ছে, তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার মৃত সন্তানসহ ওই নারীর লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএ





