লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মহিষখোচা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ও ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপি’তে যোগদান করেন।
বুধবার রাতে উপজেলার জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা বিএনপি’তে যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন।
সাপ্টিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সোহরাবের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধক্ষ্য আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লিমন।
অনুষ্ঠানে জাপা’র নেতাকর্মীরা প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বিএনপি’তে যোগদান করেন।
এমই





