যাত্রীবাহী বাস খাদে পড়ে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ ক'জন।
সোমবার সোয়া ১২টার দিকে গোপালগঞ্জের কাজুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
এআর





