বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা-ডাকাতিসহ ১৪টি মামলার পলাতক আসামি রবিউল ইসলাম (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ী থেকে একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, দুপচাঁচিয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৪টি মামলার পলাতক আসামি উপজেলার পাইকপাড়ার মৃত আলিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে রবিউলের টিনশেড বাড়ীর দোতলা থেকে একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রবিউল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাই, নাশকতা ও চাঁদাবাজীসহ ১৪টি মামলা রয়েছে।
এমই