জেলায় টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণে দাঁড়িয়েছে। এ কেন্দ্রে আগে প্রতিদিন ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো।

গত ২৪ জুন থেকে আরও দুটি জেনারেটর চালু করায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১২৬ মেগাওয়াটের বেশি।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আবদুর রহমান শুক্রবার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, দেড় ফুট পানি বেড়ে লেকে বর্তমানে পানি রয়েছে ৭৬.০৮ ফুট এমএসএল। কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পানির ওপর নির্ভরশীল। টানা বৃষ্টির কারণে লেকের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আবদুর রহমান জানান, হ্রদে পানি কম থাকায় দুটি জেনারেটর চালু রেখে ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ জুন থেকে আরও দুটি জেনারেটর চালু করা হয়। দুটি জেনারেটর থেকে বর্তমানে ৬০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

জেআই