রাজধানীর শেরেবাংলানগরের হৃদরোগ হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টারে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন স্বপন (২৫)।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্বপন হৃদরোগ হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টারে ভাড়া থাকতেন। নিহত যুবকের ছোট ভাই জানায়,তার ভাইকে ঘরে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয়েছে। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে জানে না সে। তবে অনিক নামে একজনের সঙ্গে তার ভাইয়ের দ্বন্দ্ব ছিল।
শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুর রহমান জানান,আনুমানিক সকাল সাড়ে ৮টায় এই হত্যাকাণ্ডটি ঘটে। যুবকের মাথায় গুলির চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]
জাতীয়
শেরেবাংলানগরে যুবককে গুলি করে হত্যা
রাজধানীর শেরেবাংলানগরের হৃদরোগ হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টারে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন স্বপন (২৫)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।





