রাজন হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান কার্যকর করতে হবে। সে চেয়েছিল অন্ধ ও বিকলাঙ্গদের নামে একটি হাসপাতাল করতে, কিন্তু তাকে কে বা কারা হত্যা করেছে তাদের বিচার দাবি করেন বাংলাদেশ অন্ধ ও বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির সদস্য বেলাল উদ্দিন।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ অন্ধ ও বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক ও ব্যবসায়ী আরেফিন আবেদিন রাজনের নির্মম হত্যাকান্ডে জড়িত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সদস্য বেলাল উদ্দিন এসব কথা বলেন।

কল্যাণ সমিতির সদস্য বেলাল উদ্দিন বলেন, রাজনকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

যারা রাতের আধারে রাজনকে ডেকে নিযে হত্যা করেছে, তারা যেই হোক না কেন প্রশাসন এবং আইন শংখলা বাহীনির সহায়তায় তাদেরকে প্রয়োজনে ফাসিঁ কার্যকর করে প্রমাণ করতে হবে কোন অপরাধী অপরাধ করে পার পেতে পারে না।

গত ১৩ অক্টোবর সন্ধ্যায় কাপ্তান বাজার কমপ্লেকস ভবন এর ব্যবসায়ী আরেফিন আবেদিন রাজনকে ফোনে ডেকে নেয়ার পর পরদিন কেরানীগঞ্জে লাশ পাওয়া যায়। পরে তার পরিবার ওয়ারি থানায় জিডি করার পর কেরানিগঞ্জ থানায় অজ্ঞনামা আসামীর নামে মামলা করে।

কল্যান সমিতির একজন অন্ধ সদস্যের সাথে কথা বলে জানাযায়, দীর্ঘদিন ধরে জয়নাল আবেদিন সমিতির সভাপতি পদে রয়েছে, তিনি আবার তার চেলে রাজনকেও সমিতির দপ্তর করা হয়েছে। বলতে গেলে তারাই সমিতির সব নিয়ন্ত্রণ করে।

সমিতির সভাপতি জয়নাল আবেদিনের কাছে সমিতিটি অন্ধও বিকলাঙ্গদের কিন্তু আপনি বা আপনার ছেলে রাজন কোন ধরণের শারিরিক প্রতিবন্ধী বা দৃষ্টিহীনতার কোন কারণ আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সভপতি বলেন, অন্ধদের সহায়তার জন্য তো সুস্থ লোক প্রয়োজন।

বিকলাঙ্গ লোকজন তো এই সমিতি চালাতে পারে, তবে আপনারা কেন এই সমিতির পদ ধরে রাখছেন এমন প্রশ্নের জবাবে সে আর কথা বলতে রাজি হননি।

অন্ধ ও বিকলাঙ্গ সমিতির একজন সদস্য জানান, সমিতির নামে কেরানীগঞ্জের খাসকান্দ এলাকায় ২৫ শতাংশ জমি ছিল। সেই জমীর ৫ শতাংশ প্রস্তাবিত অন্ধ ও বিকলাঙ্গ হাসপাতালের জন্য রেখে বাকি জমি মাত্র ২১জন সমিতির প্রবাবশালী সদস্য তাদের নামে ভাগ করে নেয়।

তিনি আরো বলেন, আমরা আমাদের অধিকার নিয়ে বলতে পারি না। কিছু বলতে গেলে আমাদের নানাভাবে হেনস্তার শিকার হতে হয় এবং হুমকি-দমকি দেয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অন্ধ ও বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক রতন মিয়া, সহ-সভাপতি হামিদ দেওয়ান, সদস্য হাফেজ বেলাল উদ্দন প্রমুখ।

এমএ/এসএইচ