চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল ডিগ্রী কলেজ সরকারী করণ করা হয়েছে। বর্তমানে কলেজটি নাচোল সরকারী কলেজ নামে পরিচিত হবে।
গত সোমবার শিক্ষা মন্ত্রাণালায়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে নাচোল ডিগ্রী কলেজ ৬ নভেম্বর হতে জাতীয়করণ করা হলো। শর্ত থাকে যে,উক্ত কলেজে আত্তীকৃত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
এই সংবাদে কলেজ পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী, স্থানীয় এমপি,শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট সকল কে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নাজিব





