২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন রাতে মালবাহী একটি ট্রাকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ভোলা শহরের মহাজন পট্রিতে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের কিছু অংশ পুড়ে যায়।

ট্রাকচালক মাজেদ জানান, ঢাকা থেকে আটা ও ময়দা নিয়ে স্টার আনন্দ নামে একটি কার্গো ট্রাক নিয়ে তারা ঘূইংগার হাটের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে শহরের সদর রোড অতিক্রমকালে মহাজন পট্রি এলাকায় আসলে একদল দুবৃর্ত্তরা ট্রাককে লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করে।

এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। তবে মালামালের তেমন কোন ক্ষয়-ক্ষতি না হলেও ট্রাকের কিছু অংশ পুড়ে যায়।

ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলী জানান, কিছু দুর্বৃত্ত কাগজ দিয়ে ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

এদিকে ট্রাকে ককটেল নিক্ষেপের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

এআর