মানিকগঞ্জে বিএনপির পাঁচ নেতাকর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা এক প্রেস বিজ্ঞপিতে জানিয়েছেন।
নাশকতা ঠেকাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তাদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে বলেও পুলিশ সুপার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
কেএইচ





