বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের ৩৯ তম দিন ও ৭২ ঘন্টা হরতালের তৃতীয় দিনে বুধবার সকালে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী জেলা ছাত্রদল। এ সময় ককটেল বিষ্ফোরণ, একটি মটর সাইকেল ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টায় দিকে জেলা ছাত্রদল কর্মীরা জেলা শহরের বিশ্বনাথ এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় পাঁচটি ককটেল বিষ্ফেরণের ও একটি মটর সাইকেল ভাংচুর করে করে ছাত্রদল কর্মীরা।
নোয়াখালীতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তের হামলায় এক চালক আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড এলাকায় চালককে পিটিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১১-৫১৭২) তে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় কয়েকজন মুখোশধারী।
এসময় তারা ওই স্থানে একটি ককটেলের বিষ্ফোরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাইভেটকারের চালক মো. সোহেল (৩০) জানান, তিনি গ্যারেজ থেকে গাড়ী বের করে প্রধান সড়কে উঠে শহরের দিকে আসছিলেন। এসময় দু’জন মুখোশধারী তার গাড়ীর গতিরোধ করে তাকে গাড়ী থেকে নামিয়ে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে যান। পরে যখন জ্ঞান ফিরে তখন তিনি গাড়ীতে আগুন জ্বলতে দেখেন।
অপরদিকে রাত সাড়ে ৯টার দিকে শহরের মাইজদী-সোনাপুর সড়কের দত্তেরহাট খাদ্য গুদামের সামনে একটি সিএনজি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, চালক দ্রুত অটোরিক্সা থেকে নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সকল ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি- ইসলামি ছাত্রী সংস্থার ৫ নেতাকর্মী সহ ৯জনকে আটক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





