বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পেছন থেকে ইউপি নির্বাচনের আরো ৩৪টি ব্যালট পেপার উদ্ধার করেছে র্যাব-৮ সদস্যরা।
বুধবার স্থানীয়দের সহযোগিতায় প্রিজাইডিং কর্মকর্তার সিল এবং স্বাক্ষর করা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।
তবে ব্যালট ছিনতাইয়ের পর ভোট গ্রহণ স্থগিত হওয়া কেন্দ্রের পেছন থেকে ব্যালট পেপার উদ্ধার হওয়াটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবারও মোহনগঞ্জ কেন্দ্রের পেছনের বাগান থেকে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ও তালা প্রতীকে সিল মারা ৩৪টি ব্যালট পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে র্যাব-৮ সদস্যদের জানালে তারা সেগুলো উদ্ধার করেন।
এর পূর্বে গত মঙ্গলবার বাবুগঞ্জের একই ইউনিয়নের ঘটকের চর কেন্দ্র থেকে তিন মুড়ি ব্যালট পেপার উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।
তিনটি মুড়িতে ৩০০ ব্যালট পেপার ছিল বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি রেজাউল ইসলাম। এর মধ্যে ৯৭টি ব্যালট ছিল চেয়ারম্যান প্রার্থীর।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী বলেন, উপজেলার রহমতপুর ও চাঁদপাশা ইউপির কয়েকটি কেন্দ্রে গোলযোগ ও ব্যালট পেপার ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। তখন রামপট্টি ও ভবানীপুর কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেন তারা।
তাই ব্যালট পেপার পাওয়ার ঘটনা স্বাভাবিক হলেও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল সংবলিত ব্যালট কুড়িয়ে পাওয়াটা অবশ্যই অনাকাক্সিক্ষত ও দুঃখজনক বলে জানান তিনি।
ওএফ





