ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রশিদ (৫৫) নামে জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ।
পৌরশহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুল থেকে মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
মাহবুবুর রশিদ পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, শহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুলে জেলা জামায়াতের গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জেলা জামায়াতের রোকন মাহবুবুর রশিদকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যান।
ওসি জানান, ধারণা করা হচ্ছে নাশকতার পরিকল্পনায় তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
এমএনজে





