রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিউল ইসলাম হত্যা মামলায় ১১ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক শারমিন আক্তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা মতিহার থানার অফিসার ইনচার্য আলমগীর হোসেন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।

জেএ