রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।
মঙ্গলবার রাতে বিমানের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের ঊর্ধতন এক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।
বিমানের সূত্রে জানা গেছে, এএম মোসাদ্দিক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩০ মে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই তাকে প্রত্যাহার করা হয়েছে।
এ পর্যন্ত টানা তিন বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পদে চুক্তিভিত্তিক ছিলেন তিনি।
মোসাদ্দিক আহমেদ অবসরে যাওয়ার পর ২০১৬ সালের ১ জুন বিমানের এমডি ও সিইও হিসেবে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। ওই চুক্তির মেয়াদ শেষ হলে ফের বিমানের এমডি হিসেবে নিয়োগ পান তিনি। গত কয়েক বছর এই পদে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে।
জেড





