ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে আটকে রয়েছে পাঁচটি ফেরি।
রোববার রাত ২টা থেকে এ ফেরি চলাচল বন্ধ হয় বলে জানা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা থেকেই নদীতে একটু একটু করে কুয়াশা পড়ছিল। রাতের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
তীরে ভিড়তে না পেরে ভাষা শহীদ বরকত, কাবেরী, শাহ এনায়েতপুরী, শাহজালাল ও মাধবীলতা নামের পাঁচটি ফেরি যাত্রী ও যানবাহন মাঝ নদীতে আটকে যায়।
বর্তমানে পাড়ের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটটি ও দৌলতদিয়া ঘাটে দুইটি ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
তিনি আরোও জানান, এই রুটে ছয়টি রোরো, তিনটি কে-টাইপ ও ছয়টি ইউটিলিটি মোট ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।
এদিকে পাটুরিয়া ঘাটে বাস, ট্রাক ও ছোটগাড়ি মিলিয়ে প্রায় দুই শ যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে।
এসএইচ





