গত ২ জুন রাঙ্গামাটির লংগদুতে জুন্মদের গ্রামে সেটেলার কর্তৃক অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র সমাজ ।

সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেষ্টুন হাতে পাহড়ী ছাত্র সমাজের অয়োজনে মানব বন্ধনটি অনুষ্টিত হয়।

পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি অংনুথোই মারমা সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এই সময় অনান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সরকারী কলেজ শাখার পাহাড়ী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক গোপাল চাকমা, রিউলং খুমি, প্রম্ননুঅং মারমা, সুশীল এিপুরা, অনিক তংচঙ্গাসহ আরো অনেকে।

বিক্ষোভ মিছিলে বক্তারা জানান, সাম্প্রদায়িক বিভিন্ন জাতিগত বৈষম্যতার কারনে সাধারণ খেটে খাওয়া ক্ষুদ্র আদিবাসীদের উপর এই ধরনের হামলা চালানো হচ্ছে । এতে করে বাড়ছে পাহাড়ী বাঙ্গালীর মাঝে বিরোধ। তাই তারা এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির জোর দাবি জানান ।

রিমন/এমএনজে