রাজধানীতে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ১৩ জন ডাকাতকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার এসএম জাহাঙ্গীর আলম টাইমনিউজবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ মতিঝিল ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির চেষ্টাকালে ১৩জন ডাকাতকে আটক করেছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১৩টি ককটেল, এক কেজি গান পাউডার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি গাড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর/ এআর





