রাজধানীর মোহাম্মদপুরে হাসিনা (১২) নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যার অভিযোগে শরিফুল ইসলাম ও তার স্ত্রী ফারজানা লীজাকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মামলার আইও এসআই প্রদ্বীপ কুমার।

তিনি বলেন, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ওই দম্পতিকে গাজীপুরের শ্রীপুর থেকে আটক করা হয়।

আটক শরীফুল ও তার স্ত্রী মোহাম্মদপুরের শেরশাহ সূরী রোডের ১৬ নম্বর বাসায় থাকেন বলে জানান মামলার আইও।

উল্লেখ্য, গত ২০ মে রাত ৩টার দিকে শরিফুল ও তার স্ত্রী গৃহকর্মী হাসিনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান। এরপর ওই দিন বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা মারা যায়।

এমই