ফেনীর ফুলগাজী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চালকসহ ১৭ জন আহত হয়েছেন। আনন্দপুর বাজারে শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মোহাম্মদ উল্টে ১৭ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আনন্দপুর বাজারের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় চালকসহ ১৭ যাত্রী আহত হয়।

আহতদের মুন্সিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত গাড়িচালক জসিম উদ্দিনসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ