ঢাকাস্থ মাদারীপুর জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান দুর্জয় বলেছেন, সামাজিক ও পারিবারিকভাবে মাদারীপুরের মানুষের সঙ্গে ঢাকার সম্পর্ক শতগুণে বৃদ্ধি পাচ্ছে। তাই মাদারীপুর বাসীর প্রাণের দাবি ‘ঢাকা বিভাগ ছাড়ব না, অন্য বিভাগে যাব না’।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ মাদারীপুর জেলা ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরকে বিভাগ ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দুর্জয় বলেন, মাদারীপুরের মানুষের শত বছরের স্বপ্ন পদ্মা সেতু বাস্তবায়ন। মাদারীপুর জেলার ৯০ ভাগ লোক ঢাকার সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ।

শিক্ষা, চিকিৎসা, চাকরির ক্ষেত্রে ঢাকার সঙ্গে মাদারীপুর জেলার মানুষের নিবিড় সম্পর্ক। মাদারীপুর জেলার প্রায় ২৫ ভাগ লোক ঢাকায় স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস করে আসছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাদারীপুর জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লিটন, আহ্বায়ক ও মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলী রহমান শফিক, ঢাকাস্থ মাদারীপুর জেলা ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রানা।

এমই