কুড়িগ্রামের রৌমারী থানা চত্বরে রাখা সাবেক এমপির গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রতন মিয়া নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রৌমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে, গ্রেপ্তারকৃত রতন মিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

এদিকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী রৌমারী থানা ঘেরাও করে রাখে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নেতা-কর্মীরা থানা ঘেরাও করে রাখে।

অন্যদিকে সন্দেহজনকভাবে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ছাত্রলীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজা আহমেদ রিপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন ছাত্রলীগ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, অন্যায়ভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রতন মিয়া গাড়িতে আগুন দেয়ার মতো জঘণ্য কাজ করতে পারে না। সাবেক এমপি জাকির হোসেন পারিবারিক বিরোধের জের ধরে নিরাপরাধ রতনকে ফাঁসানোর চেষ্টা করছে। এতে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আজ সোমবার গতকাল থানা ঘেরাও করে রেখেছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন বলেন, আমি তো কারো নাম বলিনি। পুলিশকে বলা হয়েছে যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য।

রৌমারী থানার ওসি শামীম হোসেন সরদার বলেন, আমরা সন্দেহ করছি আটক ছাত্রলীগ নেতা গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত আছে।

গত শনিবার দিবাগত রাতে রৌমারী থানা চত্বরের প্রশাসনিক ভবনের ফটকের সামনে রাখা সাবেক এমপি জাকির হোসেনের ব্যক্তিগত ল্যান্ডকুলেজার গাড়ির ইঞ্জিনে পেট্রলবোমার আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই