গাইবান্ধার সাদুল্যাপু উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুইটি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা আনন্দ মেলার আড়ালে জুয়া-হাউজি ও যাত্রা প্যান্ডেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত ৯ টার দিকে এ অভিযান চালানো হয়। তখন থেকে১৫ ঘন্টার মধ্যে প্যান্ডেল ও দোকান সরিয়েনিতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব থানা পুলিশ সঙ্গে নিয়ে গেলেজুয়া-হাউজি আয়োজকরা দ্রুত সটকে পড়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।অভিযানকালে খোর্দ্দরুহিয়া গ্রামের একটি চাতালে অবস্থান নেওয়া জুয়া-হাউজির মালিক পক্ষের লোকজন ও যাত্রার শিল্পীদের উচ্ছেদ করা হয়।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, খোর্দ্দরুহিয়া ও বকশিগঞ্জ বাজার এলাকায় আনন্দ মেলার আড়ালে জুয়া-হাউজি ও যাত্রা চালিয়ে আসছিলেন স্থানীয় লোকজন। তবে কিছুদিন ধরে ওই স্থানের জুয়া-হাউজি ও যাত্রা বন্ধ থাকলেও শুক্রবার থেকে নতুন করে প্যান্ডেল তৈরিকরা হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীবের নেতৃত্বে অভিযান চালানো হয়।
কেএইচ





