সড়কে চলার জন্য শেষ পর্যন্ত নৌকা ক্রয় করেছেন চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর্মকর্তারা। বর্ষার শুরু থেকেই চট্টগ্রামের সড়ক গুলোতে পানি থৈথৈ, যে কারনে জনসাধান নিয়মিত কার্যক্রমে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রিক্সা, অটোরিক্সা, সিএনজি ঠিকভাবে চলতে পারছেনা। যে সকল রিক্সা চলছে, এতে ভাড়ার পরিমান এতো বেশি দাবি করছে, যাতে অল্প আয়ের মানুষের চলাও অনেকটা অসম্ভব । তাই বাধ্য হয়েই অনেকে সড়কে নৌকা ব্যবহার করছেন। কেউ কেউ ইতিমধ্যে সড়কে চলাচলের জন্য নৌকা ক্রয় করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝড় হোক, তুফান হোক। রাস্তার পানি বেশী হোক বা কম হোক কর্মস্থলে কর্মকর্তাদের যেতেই হয়। যে কারণে নৌকায় ঝুকেছেন তারা। অনেকটা বাধ্য হয়েই চট্টগ্রাম কর অঞ্চল–৪ কর্মকর্তাগণ অফিসে যাতায়াতে নৌকা ব্যবহার করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কর অঞ্চল–৪ এর এক কর্মকর্তা বোট ক্রয়ের কথা স্বীকার করে বলেন, যেহেতু পানি নিষ্কাশনের ব্যপারে কেউ উদ্ধোগ নিচ্ছেন না, তাই আমরা বিকল্প ব্যবস্থা করেছি। অফিসতো আর কামাই করতে পারিনা।
জারিফ





