হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৪২টি ভায়াগ্রা পিল, ৩৫০ গ্রাম সোনা, ১৮ টি  মোবাইল, ৫ কার্টন সিগারেট এবং ৪ কেজি সীসার কাঁচামালসহ  মুন্না নামের এক যাত্রীকেও আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

রোববার সকালে এসব জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, শারজাহ থেকে জি ৯৫১৭ নম্বর ফ্লাইটে সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে নামেন মো. মুন্না। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে তল্লাশি চালালে এসব মালামাল পাওয়া যায়। মুন্নার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইআর/এমআর