পাবনার আতাইকুলা থানার উত্তর শোলাবাড়িয়া পুকুরপাড় এলাকায় সংবাদপত্রবাহী পিকআপ ভ্যানের চাপায় শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-একই এলাকার হেলাল (৪০) ও রমজান (৩৯)।

স্থানীয় সূত্র জানায়, ওই দু’জন উত্তর শোলাবাড়িয়া পুকুরপাড় এলাকা থেকে জেলার সাঁথিয়া উপজেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ