কক্সবাজারের চকরিয়ায় পঞ্চম শেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ৬ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে চকরিয়া পৌরসভার একটি ভাড়াবাসা থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ধর্ষক নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজাম উদ্দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কৌটাপাড়ার আবদুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিকাল ৩টার দিকে চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালীর একটি ভাড়াবাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বড় ভাই জানান, নিজাম উদ্দিন তাকে তুলে নিয়ে প্রথমে কক্সবাজারে একটি হোটেলে ২ দিন রাখে। সেখান থেকে ওই ভাড়াবাসায় নিয়ে ৪ দিন আটকে রাখে। ওই সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।





