প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কেউ গৃহহীন থাকবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন,দেশের সব মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হবে।
সকালে রাজধানীর লালমাটিয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন লালমাটিয়া নিউ কলোনির ৭টি ভবনের স্থলে বসবাসরত মানুষের জন্য ১৪৪টি ফ্ল্যাটের কাজ উদ্বোধনের পর মন্ত্রী এ নিশ্চয়তা দেন।
মন্ত্রী বলেন, ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের মতো স্বল্প পরিসরে আবাসন ব্যবস্থা করবো।
এ সময় ১৪৪টি ফ্ল্যাট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার প্রমুখ।
এসএম





