খাগড়াছড়িতে শুক্রবার সকাল থেকে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
জেলার বিভিন্ন নদ-নদীর পানি কমে যাওয়া ও প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া মানুষেরা।
এদিকে, বন্যায় প্লাবিত এলাকার হাজারো ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে পানি কমে যাওয়ায় শহরের গঞ্জপাড়া সেতুর পশ্চিম পাশের মাটি সরে গেছে।
এরআগে দিনে প্রবল বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার মুসলিম পাড়া, গঞ্জপাড়া, শান্তিনগর, রাজন্যমণি পাড়া, বাঙ্গালকাটিসহ প্রায় ১০টি গ্রামের ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েই অনেকেই
বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও আত্মীয়ের বাড়িতে চলে যান।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, রাতে আমরা ৯টি আশ্রয় কেন্দ্রে খুলেছিলাম। পানিবন্দি মানুষেরা সেখানে রাত কাটান। সকালে পানি কমে যেতে সবাই নিজ বাড়িতে ফিরে গেছেন।
জেআই





