সাভার শিল্পাঞ্চল আশুলিয়ায় শিরিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টায় আশুলিয়ার ধলপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ধলপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে এলাকাবাসী এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।
নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান । তিনি আরও বলেন, এঘটনায় আশুলিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
[b]সাভার,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
জাতীয়
সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সাভার শিল্পাঞ্চল আশুলিয়ায় শিরিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টায় আশুলিয়ার ধলপুর এলাকায় এই ঘটনা ঘটে। ধলপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে এলাকাবাসী এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন





