ধানকাটার সময় চার কৃষকসহদেশের চার জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদেরমধ্যে শিশু ও নারীরয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরো দশজন।
শনিবার সকাল ৬ টা থেকে ৭ টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
সুনামগঞ্জ :সুনামগঞ্জে তিন কৃষক ও এক নারীরবজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহতরা হলেন; আবদুল কাদের (২০) ও হরিভক্ত দাস (৪৫), আব্দুল জলিল (৫০) ও রাশেদা বেগম (৪০)।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর:দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলি এলাকায় ধানকাটার সময় ফেরদৌস আহমেদ (৪০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
শেরপুর:জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নেরউত্তর শুমদচুড়া গ্রামে বজ্রপাতে মরিয়ম বেগম (১১) নামে এক শিশুর মৃত্যুহয়েছে। শিশু মরিয়ম বেগম শুমদচুড়া গ্রামের নুর হোসেনের মেয়ে।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃষ্টির মধ্যে মক্তবে পড়তে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
গাইবান্ধা:গাইবান্ধা শহরে আজ সকালে বজ্রপাতে নারায়ণচন্দ্র রবিদাস(৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে তার স্ত্রীকমলা রানী রবিদাস(২২)।
নারায়ণ চন্দ্র শহরের কোঠিপাড়া এলাকায় মৃত সোনোয়ার রবিদাসের ছেলে।
জেআই





