বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর ৪ টার সময় ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশকালে এ ফেনসিডিলের চালান উদ্ধার করা হয়।
দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস সামাদ বলেন, গোপন সংবাদে জানা যায় দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান ফেনসডিল আসছে। তখন সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এরপর ভারত সীমান্ত পার হয়ে ৩ জন লোক বস্তা ভরে ফেনসিডিল নিয়ে এপারে আসলে তাদের ধাওয়া করা হয়। ফেনসডিল ব্যবসায়ি চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তিনিটি বস্তা ফেলে যায়। বস্তার ভিতর থেকে ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নাসের/নাজিব





