সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’বনদস্যু মনির বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার খলিলুর রহমান নিহত হয়েছেন।

সোমবার সকালে চাঁদপাই রেঞ্জের দরজা খান এলাকায় র‌্যাব-৮ এর সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর ডিএডি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি ও ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমও এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমকে