নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বেগমগঞ্জ উপজেলার মেম্বারের পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক জনের নাম কবির হোসেন (৪৫)। তিনি বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গোলজান হোসেনের পুত্র।
তিনি চট্টগ্রাম টিএন্ডটি অফিসে চাকরী করেন বলে জানা গেছে।
নিহত অপরজনের ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সকালে চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনীগামী একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত থেকে আসা মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ১ জন সিএনজি অটোরিকশাযাত্রী নিহত হয়। এ সময় সিএনজির ড্রাইভারসহ আহত হয় আরো ৩ জন যাত্রী।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
এসএইচ





