মহাখালী ফ্লাইওভারের উত্তর পাশে আমতলী এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায় নি।
বনানী থানার ওসি মাহবুব হোসেন উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে স্থানীয় লোকজন অভিযোগ করেন, ভোরে এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ পৌঁছাতে অনেক দেরি করেছে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]