নোয়াখালীর সেনবাগ উপজেলায় রোবারার বিকেলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষেও নারীসহ ১০জন আহত হয়েছে। উপজেলার কাদরা গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আবুল কাশেম (৬৬) সাইফুল ইসলাম (২৮), ইসমাইল (৩০), হোসনে আরা (৫২)সহ ১০জন।

স্থানীয়রা জানান, উপজেলা দক্ষিন কাদরা ব্যাপারি বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু বক্কর ছিদ্দিকের সঙ্গে দীর্ঘদিন ধরে একই বাড়ির আবুল কাশেমের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে কয়েক দফা সালিস বৈঠক হয়। এরপর আবু বক্কর ছিদ্দিক বিবাদমান স্থানে একটি দেয়াল ঘর নির্মান করে।

ঘটনাদিন বিকেলে আবু বক্কর ছিদ্দিক বিল্ডিংয়ের ছাদের কিছু অংশের কাজ শুরু করলে আবুল কাশেম ও ছেলেসহ লোকজন এসে নির্মাণ কাজে বাধা দিলে উভয়ের মধ্যে সংর্ষষ শুরু হয়। এতে কমপক্ষে ১০জন আহত হয়।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।

এআই