বন্দর থেকে এক হাজার কেজি ঘনচিনি উদ্ধারের ঘটনায় নগরীর বন্দর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার মো.ওমর ফারুকের ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

বন্দর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলম এ রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মোত্তাকী ইবনু মিনান বলেন, গ্রেফতারের পর বন্দর থানা পুলিশ ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন করে। মঙ্গলবার শুনানি শেষে রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

গত রোববার চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লেমেট) জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

সোমবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর বাবুবাজার থেকে আমদানিকারক প্রতিষ্ঠানটির মালিক মো. ওমর ফারুককে আটক করা হয়। পরে বন্দর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এএইচ