সুন্দরী তরুণীর পায়ে ইয়াবার প্যাকেট বেঁধে অভিনব কায়দায় পাচারের সময় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৪৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের চট্টগ্রাম নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুরের নুপুর ওরফে শ্রাবণী (২৫) ও টেকনাফের আনোয়ারা বেগম (৪৫)। গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালেকে (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বলেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ট্রেনে করে ঢাকা হয়ে তিনজনের গোপালগঞ্জ যাবার কথা ছিল। আনোয়ারা এসেছিলেন তাদের ইয়াবাগুলো বুঝিয়ে দিতে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা চারজনকে গ্রেফতার করা হয়।

মাসুম/জেড