গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এক ওয়ার্ড জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার জামায়াত নেতার নাম মো. মোমিনুল মাস্টার। তিনি পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি।

জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান জানান, শুক্রবার রাতে সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে মোমিনুল মাস্টারের বাড়িতে বেশকিছু জামায়াতের নেতাকর্মী গোপন বৈঠক করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মোমিনুল মাস্টারকে আটক করে পুলিশ।

এসময় জামায়াতের এই নেতার বাড়ি থেকে লিফলেট ও জামায়াতের সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে।