অবৈধভাবে ভারতে পাচারকালে ১১৩ কেজি বাংলাদেশী রক্ত চন্দন কাঠসহ শাহ আলম (২৯) নামে একজনকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবির কমন্ডার লেফটেন্যান্ট নায়ক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে জিরো পয়েন্ট এলাকা থেকে বিজিবি টহল অভিযান চালায়। এসময় তার দুটি ব্যাগ তল্লাসি করে ১১৩ কেজি বাংলাদেশী রক্ত চন্দন কাঠসহ তাকে আটক করে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পাদ করা হয়েছে।
এমএনজে





