মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে ব্যানার, ফেস্টুন ও রক্তিম পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার সকালে সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে শোভাযাত্রাটি রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশন থেকে শুরু হয়ে জুরাইন মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমেদ খান, শাখা সভাপতি শাফিউল আলম, সেক্রেটারি তোফাজ্জল হোসাইন হেলালী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কাজী মাসুম সরকার, মুজিবুর রহমান মঞ্জু, ইমাম হোসাইন, শরীয়তুল্লাহ, শেখ ফরিদ রাহাত সহ মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাহিন আহমেদ খান বলেন, বাঙালি একমাত্র জাতি, যারা জীবন দিয়ে মাতৃভাষা কিনেছে। অথচ আজ ভীনদেশি সংস্কৃতির কবলে পড়ে হুমকির মুখে সেই ভাষা। তাই রক্তে কেনা ভাষা রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।
ভাষা সৈনিকদের যথাযথ মূল্যায়নের দাবি তুলে শিবিরের এইচআরডি সম্পাদক বলেন, বাংলা ভাষাকে রক্ষা করতে হলে শুধু একদিনের কর্মসূচি পালন করলে হবে না। সব সময় স্বরণ করতে হবে ভাষা শহীদদের এবং ভাষার যথাযথ ব্যবহার করতে হবে। যে সকল ভাষা সৈনিক বেঁচে আছেন তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। এ সময় তিনি ভাষা সৈনিক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের স্বীকৃতিও দাবি করেন।
জেড





