বরিশাল নগরীর কাশিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯ টায় কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিপুর এলাকার বাসিন্দা মিজান জোমদ্দারের ছেলে হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আবদুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।
এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, একটি প্রাইভেটকার একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহা বেগমকে মৃত ঘোষণা করেন এবং হাসেমকে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠান।
ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, হাসেমকে ওয়ার্ডে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উভয়ের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমআর





