দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার স্বাদে অর্থে তুলনাহীন পুষ্টি কিমবা আহারে- এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০১৪ শুরু হয়েছে।
শুক্রবার সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
এতে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল আলম, অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মহসিন আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গনেষ চন্দ্র মণ্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ও নার্সারি মালিক সমিতির সভাপতি শেখ শফিকুল ইসলাম।
এর আগে, সকালে জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





