বেআইনিভাবে বন্ধ করে দেওয়া বিজিএমইএ’র সদস্য অর্ডিনাল ফ্যাশন লিঃ কারখানা খুলে দেয়ার দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচী পালন করছে কারখানাটির প্রায় অর্ধশতাধিক শ্রমিক।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ ‘অর্ডিনাল ফ্যাশন লিঃ বেআইনি ভাবে বন্ধ কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে’ এ অবস্থান কর্মসূচীর আয়োজন করে।
এ সময় শ্রমিকরা জানান, গত ১ আগস্ট সম্পূর্ণ বেআইনিভাবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। কারখানাটিতে প্রায় ৩৫০ জন শ্রমিক কাজ করে।
কারখানাটি বন্ধ করে দেওয়ার কারণে একদিকে যেমন চাকরির অনিশ্চয়তা, অন্যদিকে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা।
ঈদুল আজহার পূর্বে এবং জাতীয় শোকের মাসে গার্মেন্টস বন্ধ করে দিয়ে শ্রমিকদের রাস্তায় নামানো তথা উসকানি দেওয়ার শামিল।
আমরা মনে করছি যে, গার্মেন্টস শিল্পে উত্তেজনা সৃষ্টি করতে মালিকেরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বলেও জানান শ্রমিকরা।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বস্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জেএম কামরুল আনম, সহ-সভাপতি মরিয়ম আক্তার, সাধারণ সম্পাদক শামিম হাসান প্রমুখ।
এমএ/এসএইচ





