রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় গারো স্কুল ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই ছাত্রীর পরিবার ভাটারা থানায় আল আমিন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নির্যাতিতার পরিবার মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি দায়ের করলে ভাটারা থানা ওই ছাত্রীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

ভাটারা থানার এসআই মেহেদী হাসান জানান, ওই মেয়েটি রাজউক উত্তরা মডেল কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার সময় নয়ানগর এলাকা থেকে আল আমিন তাকে উঠিয়ে নিয়ে যায়।

দিনভর পাশবিক নির্যাতনের পর ওই ছাত্রীকে ছেড়ে দেয়। এরপর ওই ছাত্রী পরিবারকে ঘটনা জানালে তারা ভাটারা থানায় অভিযোগ করে।

ঢামেক সূত্র জানিযেছে, মেয়েটিকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। আজ বুধবার ফরেনসিক প্রতিবেদন বের হলে বিস্তারিত জানা যাবে।

এমকে